1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামী ও গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরার অপরাধে ৭ যুবকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে ৩ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৭ যুবককে সিআরপিসি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৪ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার দাঁশেরগাও এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে জিআর মামলার একাধিক ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২৫) মদনগঞ্জ এলাকার মৃত বালাচাঁন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রানা ওরফে মধু (৪৫) এলাহীনগর এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব হোসেন সুমন (৩৫)। এছাড়া গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ যুবকে আটক করা হয়। আটককৃতরা হলো নবীগঞ্জ এলাকার ফিরোজ মিয়ার ছেলে আকাশ (২৩) একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জীবন (২৪) নবীগঞ্জ রুপনগর এলাকার মফিজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১) একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে সিয়াম (২০) একই এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে রাতুল (২২) সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার শেখ কামাল মিয়ার ছেলে হৃদয় (২৪) নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোক্তার হোসেন মিয়ার ছেলে শান্ত (২৩)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট