1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

জাহাঙ্গীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃঃ নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মৌসুমী বাইন হীরা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার এর প্রেজেন্টেশন উপস্থাপনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট