1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ক্যাপ রোমান হত্যা মামলার ৯ নং আসামী মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেফতার -যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে ক্যাপ রোমান হত্যা মামলার ৯ নং আসামী মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেফতার -যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে অনিক গ্রপের সন্ত্রাসী হামলায় ক্যাপ  রোমান (৩৬) নিহতের মামলার ৯নং এজাহারভূক্ত পলাতক আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী জুয়েল (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে  গত রোববার (৪জুন) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহত ক্যাপ রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে  ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬/৭ জনকে  অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৫)২৩ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০। এর আগে গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় নিহত রোমান ওরফে ক্যাপ রোমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে।
থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এদিকে পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  হত্যা মামলার প্রধান আসামী ঘাতক অনিক সরদারসহ ৪ সন্ত্রাসীকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নিহত ক্যাপ রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ আসামীসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬/৭ জনকে  অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৫)২৩।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ফার্নিশ ওয়েল ব্যবসার নিয়ন্ত্রন ও মোবাইল ঘটিত বিরোধের জের ধরে  বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার ঘারমোড়া বাজারস্থ রশীদ সরদারের মার্কেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পরে। ওই সময় সন্ত্রাসী অনিক, সিফাত ও ২০/২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক গনমাধ্যমকে জানান, ক্যাপ রোমান  হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৬ জন এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনার রাতেই মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে মামলার ২নং এজাহারভক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজজুমকে ও গত রোববার (৪ জুন) রাতে একই এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকতার্ ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট