1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এ স্টার একাডেমির উদ্যাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

এ স্টার একাডেমির উদ্যাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-যুগের নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ এ স্টার একাডেমি’র তৃতীয় প্রযোজনা উপলক্ষে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর কালিরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে দৈনিক যোদ্ধা পত্রিকার সম্পাদক মামুনুর রশীদ সুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননী পারভীন ওসমান এবং অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
উদ্বোধকের বক্তব্যে খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, এ.কে.এম শামীম ওসমান মুজিব সৈনিক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রাণ পুরুষ এবং অভিভাবক। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর সাহসের বাতিঘর এই শামীম ওসমান।
এসময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমানের রুহের মাগফেরাত এবং তার সহ-ধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমান সহ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা এ.কে.এম. শামীম ওসমান তার সহ-ধর্মিণী জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, পুত্র ও না‌তি সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
সাপ্তাহিক আলোরতরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এসএম ইকবাল রুমি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ডের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার হোসেন ও সম্মিলিত নাট্যজোট নেতা শফিউল আলম রেজা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট