1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে পানিতে ডুবে মা'সহ দুই শিশুর মর্মান্তিক মৃত‍্যু-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

দিনাজপুরে পানিতে ডুবে মা’সহ দুই শিশুর মর্মান্তিক মৃত‍্যু-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত‍্যু হয়েছে। ১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির নামক এক ব‍্যক্তির খননকৃত পুকুরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালি থানা থেকে প্রাপ্ত তথ‍্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী তার দুই শিশু সন্তান গৌতম(৮)এবং প্রীতম( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকির নামক এক ব‍্যক্তির পুকুরে কাপড় কাঁচতে যায়।কাপড় কাঁচায় ব‍্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পরে গেলে তার দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দিলে খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়।কিন্তু এলাকার কেউই কিছুই বুঝতে পারেনি।বিকেলে আসরের পর পুকুরে তিনজনের লাস ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস‍্যরা গিয়ে লাস তিনটি উদ্ধার করে। একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট