1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ফতুল্লা থানা কৃষক দল।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় পূর্ব গোপালনগরে ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক মোঃ আমির হোসেন বেপারীর সভাপতিত্বে মিলাদ,দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক ডাঃ মোঃ শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ কায়সার রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক মোঃ লোকমান হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ হাসান,
আলী,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান ফকির, গ্রাম সরকার ও ১নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আলী নেওয়াজ প্রধান,১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহসিন বেপারী,বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয় প্রমুখ। ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ সুমন আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম মাষ্টার, মোঃ জামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। প্রধান অতিথি ডাঃ মোঃ শাহীন বলেন,যার জন্ম না হলে দেশে বহুদলীয় গনতন্ত্র আসতোনা,দেশ স্বাধীন হতোনা।জিয়া তার সুকর্ম দিয়ে দেশের প্রতিটি সেক্টরে ব্যপক উন্নয়ন করেছেন।বিশ্বে উন্নয়ন ও শান্তির পক্ষে কাজ করেছেন যে জন্য বিশ্ব আজও শ্রদ্ধার সাথে তাকে স্মরন করে।জিয়ার আর্বিভাব ঘটেছিল বাংলাদেশে জিয়ার মতো আর কোন লোক দেশে আসবেনা।
সভাপতির বক্তব্যে আমির হোসেন বেপারী বলেন,জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।তিনি মাঠে যুদ্ধ করেছেন,মানুষের সাথে মিশে ছিলেন।কোকোকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।
পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট