1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিআইডব্লিউটিএ কতৃক বন্দরে ৩টি অবৈধ জেটিসহ ৪০টি স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বিআইডব্লিউটিএ কতৃক বন্দরে ৩টি অবৈধ জেটিসহ ৪০টি স্থাপনা উচ্ছেদ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৮ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাবিব, রাশিদুলসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে ১টি ডকইয়ার্ডের পাকা দেয়াল, ৩টি জেটি, সেমিপাকা ঘর সহ ৪০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় কাগজপত্র ছাড়া অবৈধভাবে জাহাজ পরিচালনা করায় ২টি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট