1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্যারেজ মালিক কতৃক অটো ইজিবাইক চুরি অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বন্দরে গ্যারেজ মালিক কতৃক অটো ইজিবাইক চুরি অভিযোগ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে গ্যারেজ মালিক কতর্ৃক ১টি অটো ইজিবাইক চুরি করে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অটো ইজিবাইক চুরি ঘটনার ৩ দিন পর এ ব্যাপারে অটো মালিকের মা পারভীন বেগম বাদী হয়ে শনিবার (২৭ মে) দুপুরে গ্যারেজ মালিক মাসুদসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত বুধবার (২৪ মে) রাতে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের লালখার বাগস্থ জনৈক মাসুদ মিয়ার অটো গ্যারেজে ওই চুরি ঘটনাটি ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার শুক্কুর আলী মিয়ার স্ত্রী পারভীন বেগম গত ২ মাস পূর্বে কিস্তি থেকে টাকা উত্তেলন করে তার ছেলে পারভেজকে একটি অটো ইজিবাইক গাড়ী ক্রয় করে দেয়। উল্লেখিত অটোগাড়ীটি ক্রয় করার পর থেকে অটো চালক পারভেজ মিয়া সারাদিন অটো চালিয়ে রাতে বন্দর থানার গকুল দাসের বাগ এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে মাসুদ মিয়ার অটো গ্যারেজে রাখে। প্রতিদিনের ন্যায় গত বুধবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় অটো চালক পারভেজ মিয়া উল্লেখিত গ্যারেজে অটোগাড়ীটি রেখে তার নিজ বাড়ীতে চলে আসে। ওই সুযোগে গ্যারেজ মালিক মাসুদসহ অজ্ঞাত নামা ৩/৪ আমার অটো ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ চুুরিকৃত অটোগাড়ীটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট