1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর প্রতিবাদ ও চাদের বিচারের দাবিতে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর প্রতিবাদ ও চাদের বিচারের দাবিতে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ৫- আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আলহাজ্ব আজমেরী ওসমানের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া গোলচত্বর ঘুরে পূণরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়। মিছিল শেষে নাসিম ওসমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজমেরী ওসমান বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেন। কিছু কুচক্রি মহল তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে। ২১ বারেরও অধিক বার তাকে হত্যার চেষ্টা করা হয়। তবুও তিনি দমে যান নি। দেশের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করেন। আমরা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অতিদ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজী আমির, খায়রুদ্দিন মোল্লা, মঞ্জুরুল আহমেদ, মোঃ হোসেন, আব্দুল হামিদ প্রধান, মোঃ দিপু, মোঃ নাসির হোসেন, মোঃ সুমন, মনির হোসেন, ফুটবলার মনির সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড হাজারো নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট