1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের ৬ গ্রুপের সংঘর্ষে ৪ নেতা গুরুতর রক্তাক্ত জখম-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের ৬ গ্রুপের সংঘর্ষে ৪ নেতা গুরুতর রক্তাক্ত জখম-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার (২৩ মে) বিকেলে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া মারাত্মকভাবে আহত হন। এছাড়া আরও তিনজন গুরুতর জখম হন।
দলের একাধিক নেতাকর্মীরা জানান, বিএনপির পদযাত্রা কর্মসূচি বিকেলে খানপুর হাসপাতাল সড়ক এলাকা থেকে শুরু হওয়ার কথা ছিল। সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে, প্রথম দফায় জোসেফ ও সাহেদ এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
দ্বীতীয় দফায় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও হাতাহাতি হয়।
এসময় নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন- দুজনেই উপস্থিত ছিলেন সেখানে।
এর মধ্যে আজাদপন্থী ও সুমনপন্থীদের মধ্যে বহু নেতাকর্মীকে সেখানে দেশিয় অস্ত্রশস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। পরে পদযাত্রা শুরু হলে দুই পক্ষের মধ্যকার উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
তৃতীয় দফায় মাসুকুর ইসলাম রাজীব ও মশিউর রহমান রনি গ্রুপের সাথ সংঘর্ষ হয়।
সেখানে জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া গুরুতর রক্তাক্ত জখম হলে, তাকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট