1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নাকের ডগায় কানা সোহাগ ও পায়েলের প্রকাশ্যে মাদক ব্যবসা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

বন্দরের মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নাকের ডগায় কানা সোহাগ ও পায়েলের প্রকাশ্যে মাদক ব্যবসা-যুগের নারায়ণগঞ্জঃ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর ২০ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নাকের ডগায় মাহমুদনগর ঈদগাহ মাঠে প্রকাশ্যে মাদক বেচাকেনার ধূম চলছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুক ভিডিওতে দেখা যায়, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নাকের ডগায় মাহমুদনগর ঈদগাহ মাঠে মাদক ব্যবসায়ী কানা সোহাগ ও পায়েল মাদক খদ্দেরের হাতে তুলে দিচ্ছেন। এ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন- দীর্ঘদিন ধরে এভাবেই প্রকাশ্যে স্পট খুলে রমরমা মাদকের বাণিজ্য করছে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার না করে সাধারণ নিরীহ মানুষদের হয়রানী করছে। মাহমুদনগর এলাকার পায়েল একা নয়, এখানে আরও রয়েছে একাধিক মাদক মামলার আসামি পেশাদার তালিকাভুক্ত ব্যবসায়ী কানা সোহাগ। এদের একাধিক মাদক বিক্রির ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু রহস্য জনক কারনে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। এছাড়াও নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলরও এসবের দিক নজর একেবারেই দেয়না। এলাকাবাসী জানান, পুলিশকে ম্যানেজ করে এ মাদকের ব্যবসা চলছে দীর্ঘ দিন ধরে। নয়তো বন্দর থানা ও মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির মধ্যবর্তী এলাকায় কীভাবে মাদক বিক্রি করে প্রকাশ্যে।
এবিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ নুরুল আমিনের মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট