1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা জনগণের মুখপাত্র- এমপি কালাম লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত

বন্দরে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বন্দরে আলোচিত সন্ত্রাসী ও নানা অপকর্মের হোতা কাটা সিফাত। অভিযান কালে পুলিশ গ্রেফতারকৃত ৮ ডাকাতের কাছ থেকে ১টি বাটসহ ৩৮ ইঞ্চি লম্বা মাথা বাকানো লোহার তৈরি রামদা,১টি ১৪ ইঞ্চি লম্বা সুইচ গিয়ার চাক্কু,১টি লোহার তৈরি ছোরা,১টি ১৫ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাপাতি,১টি কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি টেংগী ও ১টি লোহার তৈরি ১২ ইঞ্চি ও অপরটি ১৪ ইঞ্চি লম্বা লোহার তৈরি রেঞ্জ উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি দক্ষিন প্বার্শের রুম থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্রসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো বন্দর থানার নবীগঞ্জস্থ বেলী বেগমের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) একই থানার নবীগঞ্জ কদমতলী এলাকার সেরু মিয়ার ছেলে আলম (৩০) একই এলাকার ফকির মিয়ার ছেলে সিদ্দিক (২৫) বন্দর শাহীমসজিদ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান মানিক (২০) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে দীপক (৩০) একই এলাকার হরমুজ আলী মিয়ার ছেলে ভাষানী (৩৫) কাইতাখালি এলাকার হাবিবুর সিকদারের ছেলে দিপু (২৮) কাইতাখালি কবরস্থান রোড এলাকার তারা মিয়ার ছেলে রাজিব (২৬)। পলাতক আসামী কাটা সিফাত বন্দর শাহীমসজিদ এলাকার মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আহাদুজ্জামান বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ্য করে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৫)২৩ ধারা- ৩৯৯/ ৪০২ পেনাল কোড-১৮৬০। গ্রেফতারকৃত ৮ ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার (১৬ মে) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকতার্ এমআই শওকত আলী।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স বন্দর থানার ৭২১ নং জিডি মূলে মঙ্গলবার রাতে বন্দর থানা এলাকায় কিলো-৪ নাইট ডিউটি করা কালে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কালে লোক মারফতে জানতে পারে ডাকাত দল ডাকাতির করার উদ্দেশ্যে বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি সামনে থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদটি উধ্বর্তন কতর্ৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত রুম থেকে পালানোর চেষ্টা কালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ উল্লেখিত ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে বন্দরে আলোচিত সন্ত্রাসী কাটা সিফাত। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত ডাকাত দল দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, বন্দর শাহীমসজিদ খালপাড় এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান মানিককে মঙ্গলবার সকাল ১০টায় বন্দর রেললাইন এলাকা থেকে আটক করে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট