1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

দিনাজপুরে পূর্বের শত্রুতার জেরে চেয়ারম্যান কর্তৃক মারধর ও সম্মানহানির বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ ১৭ মে বুধবার দিনাজপুর প্রেসক্লাবে পারিবারিক সমস্যার কারণে এবং পূর্বের শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান কর্তৃক মারধর ও সম্মানহানির বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেন দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মোর্কারম হোসেন।
তিনি তার লিখিত প্রতিবেদনে বলেন, আমি ২নং সুন্দরবন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ২ বারের সফল সাবেক ইউপি সদস্য। দিনাজপুর জেলাকে সন্ত্রাসী ও নাশকতা দমন এবং অসম্প্রদায়িক চেতনার পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের সহযোগিতার সামাজিক কাজ করে যাচ্ছি। এর জন্য জেলা প্রশাসক, র‌্যাব কর্তৃপক্ষ ও পুলিশ সুপার কর্তৃক আমি সনদ প্রাপ্ত হয়েছি। আমাদের পারিবারিক সদস্য সমাধানের জন্য আমরা গত ১৩ ই মে পারিবারিক ভাবে রাত ৮টায় আমরা আলোচনায় বসি। আমাদের কাউকে না জানিয়ে উক্ত বৈঠকে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফসহ তার কিছু লোকজন নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় আলোচনা চলাকালীন তিনি আমাকে বেদম প্রহার করে এবং শারীরিক ক্ষতিসাধণ করলে আমি ৩ দিন ধরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়পত্র নিয়ে এই সাংবাদিক সম্মেলন করছি। আমি মনে করি এ ধরনের অমানবিক কর্মকান্ডের জন্য আমার ও আমার পরিবারের লোকজনদের প্রচুর মানসম্মান হানি হয়েছে। আমি সম্পূর্ণ সুস্থ্য হলে তাদের উপর আদালতে মানহানির মামলা দায়ের করবো। এসময় উপস্থিত ছিলেন তার আইনজীবী এ্যাডঃ হবিবর রহমান (৫) ও তার নাতিœ মোছাঃ নওরিন ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট