1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

জেনারেটর বিস্ফোরনে বন্দর জেনারেল হাসপাতালে অগ্নিকান্ড-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ জেনারেটর বিস্ফোরন হয়ে বন্দর জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওনা না গেলেও অগ্নিকান্ডের ঘটনায় সাড়ে ৬’শ ওয়াট ধারন ক্ষমতা সম্পর্ন জেনারেটরটি পুড়ে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর বাজার সংলগ্ন উল্লেখিত হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, বন্দর জেনারেল হাসপাতালের জেনরেটর রুমে একটি বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে জেনারেটর রুমে আগুন ছড়িয়ে পরে। পরে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, আমাদের ফায়ার স্টেশনের কাছাকাছি স্থানে অগ্নিকান্ড ঘটনা হওয়ায় হাসপাতালে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালটি দূরে কোন স্থানে থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বেরে যাওয়াসহ প্রানহানির ঘটনা ঘটতে পারত। কারন জেনারেটরটি অকটেন চালিত। আমাদের দুইট ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। জেনারেটরটি পুড়ে গিয়ে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে।ু

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট