1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬

র‌্যাব-১১ এর অভিযানে বন্দর থেকে ৭,৬৫০ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ মে ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১৪.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৭,৬৫০ পিস ইয়াবা ট্যাবটেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। কাশেম (৩৬), পিতা- মৃত নাদের বক্স, সাং- চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, ০৬নং ওয়ার্ড, থানাঃ রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। শাহাদত আলী @ সোনা মিয়া@শাকির বাপ (৪০), পিতা- মৃত আঃ মাবুদ, সাং- মলিয়াবাদ, চৌধুরী পাড়া, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মনির (২২), পিতা- মৃত খাজের আহম্মেদ, সাং- দেওয়ান হাট, থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’কে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট- ২২-৬৭৬২ সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কাশেম (৩৬), ২। শাহাদত আলী @ সোনা মিয়া@শাকির বাপ (৪০), ৩। মোঃ মনির (২২) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ট্রাকের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট