1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ জাপা নেত্রীর ভাই মাদক সম্রাট জিয়াবল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

বন্দরে ইয়াবাসহ জাপা নেত্রীর ভাই মাদক সম্রাট জিয়াবল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জিয়াবল (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। গত মঙ্গলবার (২ মে) রাত ৮টায় বন্দর থানার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা বিক্রি সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চিহিৃত মাদক কারবারি জিয়াবল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মৃত রহমান মিয়ার ছেলে ও ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি পলি বেগমের ভাই বলে জানা গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(৫)২৩। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জিয়াবলকে মাদক মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জিয়াবল মদনগঞ্জ এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে মদনগঞ্জের বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রযছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট