1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৬১৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি।।
বিরলে ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, ব্যাচ পরিধান, র্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হাসান রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য বিলকিস বেগম, আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট