1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ রবিবার (৩০ এপ্রিল তারিখ হতে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ২৩ মে-২০২৩ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শেষ হবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭০৩টি স্কুল হতে ২৭৭টি কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫৯৮ জন ও ছাত্রী ৯৯ হাজার ৭৬১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭২ হাজার ৯২৬, অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৮৯ জন।
বিজ্ঞান বিভাগে মোট ৮৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৩৯০ জন ও ছাত্রী ৪০ হাজার ৫২৯ জন। মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৬৬ জন ও ছাত্রী ৫৮ হাজার ৫২৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৪২ জন ও ছাত্রী ৭০৯ জন।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৭ হাজার ২০৬ জন, গাইবান্ধায় ২৭ হাজার ৩৪৭ জন, নীলফামারীতে ২৩ হাজার ২০৬ জন, কুড়িগ্রামে ২৩ হাজার ৭৪ জন, লালমনিরহাটে ১৬ হাজার ৩৮৯, দিনাজপুরে ৪০ হাজার ৫২৪, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ১৯৯ জন এবং পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হলে হয়েছে। পরীক্ষার যাবতীয় উপকরণু এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইন শৃঙ্খলাবাহিনী, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট