1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গণধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে গণধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
ভালোবাসা দিবসে বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে যুবতীকে গণধর্ষণের ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম উসমান ৩য় শীতলক্ষা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আকাশ (২২)। সে বন্দর উপজেলার দড়িসোনাকান্দা আইয়ুব আলীর ছেলে।
র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভিকটিম (২৬) বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে হাজিপুর ট্রেনিং সেন্টারের সামনে গ্রেপ্তারকৃত আসামী আকাশ (২২) ও তার সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামীদের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে পাশ্ববর্তী নির্জন বিলে নিয়ে যায়। একপর্যায়ে ভিকটিম (২৬) কে জোরপূর্বক আকাশ (২২) সহ তার সঙ্গীয় অন্যান্য সহযোগী আসামীরা পালাক্রমে ধর্ষন করে এবং ভিকটিমের সাথে থাকা মূল্যবান স্বর্নালংকার, স্মার্ট মোবাইল ফোনসহ টাকা-পয়সা লুটপাট করে নেয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী আকাশ ও সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামীরা ভিকটিমকে উক্ত ঘটনার কথা প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণসহ হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনায় ভিকটিম (২৬) নিজে বাদী হয়ে বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গণধর্ষণের পর থেকে গ্রেফতারকৃত চক্রের মূলহোতা আসামী আকাশ (২২)সহ তার সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ মামলার আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং ১নং আসামী আকাশ (২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আকাশ চাঞ্চল্যকর গণধর্ষণের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করে। এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আসামীকে বন্দর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট