1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

বন্দর প্রেসক্লাব-এর দ্বি-বার্ষিক নির্বাচন মনোয়নপত্র জমার শেষ দিনে ১৩ পদে ১৭ জন-যুগেরনারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত মনোয়নপত্র ক্রয় ও জমা নেয়া হয়। বন্দর প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক হাবিবুর রহমান বাদলের নিকট প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনার বিএম ইউনিয়ন স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান ও সাংবাদিক কবির হোসাইন উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল জানান, প্রেসক্লাবের ১৩ পদে ১৮টি মনোয়নপত্র ক্রয় ও মনোয়নপত্র জমা দেন। তারা হলেন, সভাপতি পদে কমল খান, সহ-সভাপতি পদে মোঃ মামুন মিয়া, মাহফুজুর আলম জাহিদ, মেহেবুব মিয়া, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ছিদ্দিকী, নাসির উদ্দিন, নুরুজ্জামান মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, আরিফ হোসেন কনক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহজামাল ও মেহেবুব মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহমেদ জয়, কার্যকরি সদস্য শাহ আলী মোঃ পিন্টু খান, ইমরান মৃধা ও দিন ইসলাম দিপু। এর মধ্যে সহ-সভাপতি দুই পদে ও সাধারণ সম্পাদক এক পদে তিনজন করে এবং সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে প্রচার সম্পাদক পদে মেহেবুব মিয়া প্রত্যাহার আবেদন করেছেন, তিনি সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিবেন। ২৮ এপ্রিল তাদের মধ্যে কেউ প্রত্যাহার না করলে ১মে ভোটে মুখোমুখি হবেন।
১ মে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩ জন ভোটার তাদের প্রতিদ্বন্দ্বিতা নেতৃত্বে সৃস্টির লক্ষ্যে ভোট দিবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট