1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

বন্দরে রাস্থা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় হকার মাসুদ মন্ডল নিহত।

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় মাসুদ মন্ডল (৫০) নামে এক ফেরিওয়ালা করুন মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হকার মাসুদ মন্ডল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ মন্ডলবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমান মন্ডলের ছেলে। দর্ূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এলাকাবাসী ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব হোসেন গনমাধ্যমকে জানান, মাসুদ মন্ডল পেশায় একজন ফিরেওয়ালা। সে দীর্ঘ দিন ধরে পায়ে হেঁটে বন্দর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ইলেকট্রনিকসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে আসছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে হকার মাসুদ মন্ডল কর্মস্থলে বের হয়ে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারের রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা বাস তাকে আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই হকার মাসুদ মন্ডলের মৃত্যু হয়। দর্ূঘটনার সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন দুপুরে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে। পরে বাদ আছর নিহত মাসুদ মন্ডলের নামাজের জানাযা হাজীপুর বড় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট