1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

ফতুল্লায় সাইফউল্লাহ বাদলের পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের পক্ষ থেকে অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের আড়াইশ ছেলে-মেয়েদের জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়।বুধবার (১২ এপ্রিল) সকালে ফতুল্লার কাশিপুরস্থ দুটি প্রাথমিক বিদ্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে সাইফউল্লাহ বাদলের ছেলে ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নিজস্ব অর্থায়নে কাশিপুরের যুবলীগের কান্ডারী ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন গত কয়েক বছর ধরে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য কাশিপুরের অসহায় শিশুদের তালিকা তৈরি করে ঈদের নতুন জামা কাপড় দিয়ে আসছিল। এ বছর কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঈদ উপহার হিসাবে মেয়েদের জামা এবং ছেলেদের পাঞ্জাবি বিতরণ করার সিদ্ধান্ত নেয়। পর্যাক্রমে বিভিন্ন স্কুলে কয়েক হাজার বাচ্চাদের ঈদ উপহার বিতরণ করবেন।
বুধবার সকালে কাশিপুর হাজীপাড়াস্থ কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াইশ শিশুদের মাঝে জামা কাপড় বিতরণ করা হয়। ঈদের নতুন জামা কাপড় পেয়ে হাসি মুখে বাড়িতে যায়। এভাবে প্রতি বছর ঈদ উপলক্ষে সাইফউল্লাহ বাদলের পক্ষ থেকে তারই সুযোগ্য সন্তান নাজমুল হাসান সাজন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, কাশিপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, সরকারী কদম আলী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী শহীদুল ইসলাম, প্রধান শিক্ষিকা পারভীন বেগম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, আওয়ামী লীগ নেতা মো: জুয়েল, যুবলীগ নেতা মো: শরীফ হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের রিয়াজ উদ্দিন কবির, কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন আরান, মাহামুদুল হাসান কাইফ, রাকিবুল ইসলাম সিহাব প্রমুখ।

যাযাদি/ এসএম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট