1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহযোগিতার হাত বারিয়ে দিন। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে শুরু হলো পাঁচশ বছরের পুরোন ‘বউ মেলা’ সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট

দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহযোগিতার হাত বারিয়ে দিন।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেছেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
১২ এপ্রিল বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিউ ফাউন্ডেশনে আয়োজনে ও রোটারী ক্লাব অব বারিধারা ঢাকা’র অর্থায়নে উত্তরণ প্রতিবন্ধী সংস্থার বাস্তবায়নে দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) এর সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাথি রানী দাস, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধূরী শামীম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন ভিজুয়ালী ইমপেয়ার্ড এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন- ভিউ ফাউন্ডেশন ঢাকা’র নির্বাহী পরিচালক ও উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সভাপতি এম সাইফুল ইসলাম খান (শাহিন)। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপিএস এর সহ-সভাপতি অনামিকা পান্ডে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ভিউ ফাউন্ডেশনের পক্ষ হতে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধীদের মাঝে ৯৫ জনকে ৫ হাজার করে ৫ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট