1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২০ ও ২১ নং ওয়াড জাতীয় পার্টির সম্মেলনে-সানু সাবেক রাষ্ট্রপতি এরশাদ গ্রাম বাংলা জন্য ব্যাপক অবদান রেখে গেছেন। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

বন্দরে ২০ ও ২১ নং ওয়াড জাতীয় পার্টির সম্মেলনে-সানু সাবেক রাষ্ট্রপতি এরশাদ গ্রাম বাংলা জন্য ব্যাপক অবদান রেখে গেছেন।

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি আওতাধীন বন্দরে ২০ ও ২১ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়াস্থ ইফাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু বলেন, নারায়ণগঞ্জে ৫ আসনে জাতীয় পার্টি অনেক শক্তিশালী। এ দলটিকে আরো বেশী শক্তিশালী করতে হবে। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ গ্রাম বাংলা জন্য ব্যাপক অবদান রেখে গেছেন। তার এ অবদানের জন্য এদেশের মানুষ তাকে পল্লীবন্ধু বলে স্বীকৃতি প্রদান করে। আপনারা আমার নেতা প্রয়াত এমপি নাসিম ওসমান ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য দোয়া করবেন। সে সাথে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমানের জন্য দোয়া করবেন।
বন্দর থানা ২০নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও ২১ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় ২০ ও ২১নং ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল একই কমিটির সাধারন সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রিপন ভাওয়াল প্রমুখ।
সম্মেলনে মোঃ মনির হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক এবং লিটন সিকাদারকে সাংগঠনিক সম্পাদক করে ১১১ বিশিষ্ট ২০নং ওয়ার্ড জাতীয় পার্টি ও মোঃ কামরুল জামান কামরুলকে সভাপতি সহিদুল ইসলাম সহিদকে সাধারন সম্পাদক ও সামছুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি ঘোষনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট