1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়াড বি,এন,পি'র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়াড বি,এন,পি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন ২৩নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সম্মেলন শেষে আমিনুল ইসলাম বাবুকে সভাপতি ও কাজল আহম্মেদ কালুন কে সাধারন সম্পাদক এবং ডা. কাজী নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল চারটায় বন্দর নবীগঞ্জস্থ কবিলের মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর থানা বিএনপি’র সদস্য আমিরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও ২৩নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কাজল আহম্মেদ কালুন’র সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, মো. সেলিম, সদস্য মো. শিপলু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট