1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা জনগণের মুখপাত্র- এমপি কালাম লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত

র‍্যাব-১১, বিশেষ অভিযানে কুমিল্লা থেকে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেটকার জব্দ।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

*র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।*
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৯ মার্চ ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। বরগুনা জেলার সদর থানার পরিখাল গ্রামের আব্দুল হাকিম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৬); ২। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়া এর ছেলে মোঃ মিজান (৩৫) এবং ৩। মাদারীপুর জেলার কালকিনি থানার মৃধাকান্দি গ্রামের মোঃ তৈয়ব আলী হাওলাদার এর ছেলে মোঃ শাহাবুল মিয়া (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
৩। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বরগুনা, মাদারীপুর ও কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট