1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাহুবলে ভুমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস ব্রিফিং - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বাহুবলে ভুমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস ব্রিফিং

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে বাহুবল উপজেলা কনফারেন্স রোমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাহুবল উপজেলা প্রশাসনের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংগে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত) প্রজিত কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বাহুবল উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য আগামী‌ বুধবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় বাহুবল উপজেলার ১নং স্নানঘাট, ৩নং সাতকাপন, ৫নং লামাতাসী ও ৬ নং মিরপুর ইউনিয়নের ১৩৭ জন উপকার ভোগীদের মধ্যে চতুর্থ ধাপে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট