1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রতিবন্দিদের মাঝে হুইল চেয়ার বিতরন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

বন্দরে প্রতিবন্দিদের মাঝে হুইল চেয়ার বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেন : বন্দরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুস্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বন্দর উপজেলা কার্যালয় থেকে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত এ খুদার সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফয়সাল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ্আব্দুল লতিফ, সাবেক ডিপুটি কমান্ডার কাজী নাছির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা খানম শান্তা, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু প্রমুখ। হুইল চেয়ার পান সালেহ নগরের প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেন, মদনগঞ্জের তপন চৌধুরী, সোনাচড়ার বাহাউদ্দিন, বাবুল হোসেন, ঢাকেশ্বরীর বিক্রম চন্দ্র দাস ও ফরাজীকান্দার দেলোয়ার হোসেন। উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট