1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরকীয়ার টানে বন্দরে যুবকের সাথে দুই সন্তানের জননী উধাও-যুগের নারায়ণগঞ্জ   - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

পরকীয়ার টানে বন্দরে যুবকের সাথে দুই সন্তানের জননী উধাও-যুগের নারায়ণগঞ্জ  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার টানে দুই সন্তানের জননী খাদিজা আক্তার(২৯) এক যুবকের সাথে পালিয়েছে বলে জানা গেছে । অবুজ দুই সন্তানের মায়া ত্যাগ করে স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার   নিয়ে খাদিজা বেগম নতুন করে সংসার বাধার স্বপ্ন নিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে। এ ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকায। অবুঝ দুই সন্তানের মুখের দিকে চেয়ে স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে স্বামী আনিসুর রহমান বন্দর থানায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে অভিযোগ দাযের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, প্রায় দশ বছর পূর্বে বন্দর কলাগাছিয়া নিশং এলাকার আব্দুল কাদির ব্যাপারীর ছেলে  ব্যবসায়ী আনিসুর রহমানের সাথে পরিচয়ের সূত্র ধরে নীলফামারী জলঢাকা থানার আলাউদ্দিন আলীর মেয়ে খাদিজা আক্তারের সাথে শরীয়ত মোতাবেক বিবাহ হয়। প্রায় ১০ বছরের সংসার জীবনে তাদের ঘরে ৭ ও  ৪ বছরের দুটি শিশু সন্তান রয়েছে। এদিকে বেশ কিছুদিন যাবত স্ত্রী খাদিজা আক্তার পার্শ্ববর্তী বাড়ির মজিবর মিয়ার ছেলে মিরাজ (২১) নামে এক যুবকের সাথে পরকীয়ায জড়িয়ে পড়ে। স্বামীর অনুপস্থিতে পরকীয়ার টানে দুই সন্তান রেখে প্রায় একমাস পূর্বে স্বামীর ঘর থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে সন্ধ্যার পর মিরাজকে সাথে নতুন সংসার বাধার আশায় পালিয়ে যায়। অবুঝ দুই সন্তানের মুখের দিকে চেয়ে স্বামী আনিসুর রহমান পুনরায় স্ত্রীকে পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সহ আত্মীয় স্বজনের মাধ্যমে সমঝোতা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন। দুই সন্তানের জননীর এই অসম পরকীয়া প্রেম নিয়ে ও পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় তুলেছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট