1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইয়াবাসহ সদরের ২ মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

ইয়াবাসহ সদরের ২ মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সদরের ২ মাদক কারবারিকে বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নারায়নগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পাক্কারোড এলাকার মো: শফি মিয়া ছেলে মাদক করবারি টিটু মিয়া (৩৬) ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে রবিন (৪০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে এদরেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(২)২৪। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট