1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী ও বি়ভিন্ন ওয়ারেন্ট ৩পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আলমগীর হোসেন মিয়ার ছেলে সাঁজাপ্রাপ্ত আসামী কাউছার আহাম্মেদ (৩০) বন্দর থানার একরামপুর এলাকার আব্দুল বারেক মিয়ার ২ ছেলে একই জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২১) ও তার ছোট ভাই লিমন (১৯) বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত নুর ইসলাম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৬)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার উপ- পরিদর্শক মামুন মিয়াসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে ১ম স্ত্রী দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী কাউছার আহম্মেদ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর থানার অপর উপ- পরিদর্শক ফয়েজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স একরামপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দুই সহোদর ইমন ও লিমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ দিকে বন্দর থানার এসআই ফরহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স একই রাতে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মৃত নুর ইসলাম মিয়ার ছেলে রুবেল (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট