1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগরসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়নগঞ্জ সার্কেল ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযান কালে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১১০ পুঁড়িয়া হেরোইন ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সাগর (৫৩) ও বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেনগরস্থ জনৈক শাহাবুদ্দিন মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে নূর ইসলাম (৩৮)। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বন্দর থানার রুজুকৃত পৃথক মাদক মামলায় বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর দেড়টায় বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ি ও একই তারিখে বিকেল পৌনে ৫টায় বন্দর থানার মদনপুর ফুটওভার ব্রিজের নিচে দক্ষিণ পাশের পাঁকা রাস্তার উপরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়নগঞ্জ সার্কেল এর উপ- পরিদর্শক মোঃ আতাউর রহমান সজিব ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ- পরিদর্শক সাইফুল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১)২৪ ও ২৯(১)২৪। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়নগঞ্জ সার্কেল সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা সাগর দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে সাথে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, নূর ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘ দিন ধরে বন্দরের সালেনগর, রুপালী, শাহীমসজিদসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট