1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফিলিস্তিনে পোকা মাকড়ের মত মানুষ মারছে সেখানে মানবাধিকারের কথা মনে পড়ে না শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফিলিস্তিনে পোকা মাকড়ের মত মানুষ মারছে সেখানে মানবাধিকারের কথা মনে পড়ে না শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জালকুড়ি উত্তরপাড়া নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজনে এবং জালকুড়ি উত্তরপাড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হোসেন চানু ( চাঁন মিয়া ) এর সার্বিক পরিচালনায় উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ফিলিস্তিনে আমাদের ভাইদের পোকা মাকড়ের মত মেরে ফেলেছে। সেখানে মানবাধিকারের কথা মনে পড়ে না। বাংলাদেশে মানবাধিকারের সব কথা। একটা বড় শক্তি ঈগল পাখির মত উড়ছে। ভোটের পার্সেন্টেজ কম হলে ছোবল মারবে। তখন বাংলাদেশের অবস্থা আফগানিস্তান, গাজার মত খারাপ অবস্থা হবে।
তিনি আরও বলেন, ভোট আপনারা যাকে ইচ্ছা দিবেন। এবারের ভোট খুব ইম্পর্ট্যান্ট। একটা পক্ষ চাইবে মানুষ যেন ভোট দিতে না আসে৷ ৭০ সালের নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এবারের। ৭ তারিখ সকালে আপনারা ভোট দিতে চলে আসবেন।এদেশের স্বাধীনতা আনার জন্য ত্রিশ লাখ লোক জীবন দিয়েছে। দুই লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে। মুক্তিযোদ্ধাদের এলাকা এই জালকুড়ি। এত কিছু বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। একটা শক্তি চাচ্ছে মানুষ যেন ভোট দিতে না পারে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ইয়াং জেনারেশনকে দেশকে রক্ষা করতে হবে। কিছু ছোট ছোট কাজ বাকি, গ্যাসের একটু সমস্যা আছে। এগুলো সমাধান করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু সহ প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট