1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বোনের শ্বশুর বাড়ির লোকদের হামলায় আহত রোমান থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে বোনের শ্বশুর বাড়ির লোকদের হামলায় আহত রোমান থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রবাসী ভগ্নিপতির বাড়ির লোকদের হামলায় গুরুত্বর রক্তাক্ত জখম হয়েছে রোমান (৩২) নামের এক যুবক। হামলাকারীরা তাকে মারধরসহ সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় ১ লা ডিসেম্বর থানায় মামলা করেও বিপাকে পরেছে আহতের পরিবার। চরমভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করছে রুবিনা আক্তারকে। মামলা না তুললে তাদের প্রাননাশের হুমকিসহ রুবিনা আক্তার সংসার করে কিভাবে তা দেখে নেয়ার হুমকী দিচ্ছে ভাসুর আমির হোসেন, তার ছেলে সাব্বির হোসেনরা। এ ঘটনায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছে আহত রোমানসহ তার পরিবারের লোকজন। বোনের জন্য নিজে হামলার শিকার হয়ে গুরুতর আহত, অপরদিকে বোনের সংসার নিয়ে হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার পুরান বন্দর নুরপুর এলাকায় । এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা।
সূত্র মতে, পুরান বন্দর নুরপুর এলাকার মৃত মাহবুব হোসেনের মেয়ের সাথে প্রতিবেশী মতিন মিয়ার ছেলের বিয়ে হয়। পুরান বন্দর নুরপুর এলাকার মাহবুব মিয়ার মেয়ে রুবিনা আক্তারের বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতে থাকে পরিবারের লোকজন। রুবিনা আক্তারের স্বামী প্রবাসে থাকার সুযোগে ভাসুর, শ্বশুরসহ পরিবারের লোকজন নানাভাবে নির্যাতন ও হুমকী ধুমকী এমনকি যৌতুকের দাবী করে আসছে। গত ২৭ নভেম্বর রাতে এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন রুবিনা আক্তারকে মারধর করতে থাকে। তার আত্নচিৎকারে প্রতিবেশী রুবিনার আপন ভাই রোমান মিয়া দ্রুত ওই বাড়িতে যায়। বোনের আত্নচিৎকারে সহ্য করতে না পেরে রোমান (৩২)
ঘটনাস্থলে গেলেই ভাসুর আমির হোসেন, তার ছেলে সাব্বির হোসেন, হিমেল, তার ছেলে মারুফ ও মৃত আহমেদ আলীর ছেলে মতিনসহ অঞ্জাতনামা ৩/৪ জন মিলে রোমানকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ ৮৫ হাজার টাকা, ২ টি মোবাইল সেট নিয়ে যায় হামলাকারীরা। ভাই-বোনের আত্নচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রানে রক্ষা পেলেও রোমানের অবস্থা আশংকাজনক। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। একদিকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি ওছ বোনের সংসার নিয়েও উদ্বিগ্ন আহতের পরিবার। এদিকে পারিবারিক বিষয়টি অন্যদিকে প্রভাহিত করার জন্য একটি চক্র নিখুঁতভাবে খেলতেছে। মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বন্দর থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট