1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বন্দরে মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী হামলায় পারভেজ জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বন্দরে মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী হামলায় পারভেজ জখম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসী হামলায় পারভেজ (৩০) নামে এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয় এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় আহত যুবককে কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। আহত পারভেজ বন্দর থানার বাড়ইপাড়া এলাকার মাকসুদ মিয়ার ছেলে । রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর বাড়ীপাড়া এলাকায় এিত সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা ও বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় আহত যুবকের ছোট ভাই পাভেল বাদী হয়ে রোববার (৩ ডিসেম্বর) ঘটনার ওই রাতে হামলাকারী মাদক ব্যবসায়ী রুহিত ও রোহানসহ ছয়জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর বাড়ইপাড়া এলাকার ইউনুস মিয়ার দুই ছেলে রুহিত ও রোহানসহ তাদের সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল। এ সুবাদে একই এলাকার মাকসুদ মিয়ার ছেলে পারভেজ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা বাধা প্রদান করে আসছিল। এ ঘটনার জের ধরে মাদক ব্যবসায়ী রুহিত ও তার ভাই রোহান একই এলাকার মোশারফ মিয়ার ছেলে সিহাব একই এলাকার বোবা সেলিমের ছেলে তুহিন ওরফে টোকাই তুহিন ও মোশারব মিয়াসহ অজ্ঞাত নামা ১০-১২ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে পারভেজকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা পারভেজকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, সন্ত্রাসী টোকাই তুহিনের পিতা বোবা সেলিম ও রুহিতের মা রুনা বেগম দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট