1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী কাটা সিফাত বাহিনী বেপরোয়া গ্রেফতারে পুলিশের অনিহা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে সন্ত্রাসী কাটা সিফাত বাহিনী বেপরোয়া গ্রেফতারে পুলিশের অনিহা-যুগের নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বন্দর থানায় দায়েরকৃত ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ও শাহীমসজিদ এলাকার দূর্ধষ সন্ত্রাসী কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। বহু অপকর্মের হোতা সন্ত্রাসী কাটা সিফাতের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা থাকার পরও ওই দূর্ধষ সন্ত্রাসী প্রতি বারেই রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে। কতিপয় নামধারি সাংবাদিকে ছত্রছাঁয়ায় কাঁটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী আধিপত্য বিস্তার করতে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী অভিযোগ বন্দর শাহীমসজিদ এলাকার চিহিৃত মাদক সম্রাট রিং শাহীন ও তার পরিবারের সাথে বন্দর থানার কিছু অসাধু পুলিশ কর্মকতার্দের সাথে গভীর সখ্যতা থাকার করনে কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছে। বন্দর থানা পুলিশের নিরব ভূমিকা থাকার কারনে বন্দরে ২১ নং ওয়ার্ডে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ ওয়ার্ডে আইন শৃঙ্খলা ব্যাপক অবনিত হওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ আগষ্ট) রাত ১১টায় বন্দর শাহীমসজিদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বহু অপকর্মের হোতা কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী হামলায় শাওন নামে এক যুবক মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনায় আহতের মা আসমা বেগম বাদী হয়ে শনিবার (১১ আগষ্ট) দুপুরে সন্ত্রাসী কাটা সিফাত ও জুবায়েরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শাহীমসজিদ এলাকার কাটা সিফাত বাহিনী হামলার শিকার রতনসহ স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, বন্দর শাহীমসজিদ এলাকার আতংকের নাম কাটা সিফাত বাহিনী ভেম বেপরোয়া হয়ে উঠেছে। শাহীমসজিদ এলাকার একটি পরিবার সকল পরিবারের রাতের ঘুম হারম করে দিচ্ছে।শুধু কাটা সিফাত নয় তার পিতা রিং শাহীন ওই এলাকার চিহিৃত মাদক সম্রাট। কাটা সিফাতের চাচা বন্দরে নামধারি সাংবাদিক। স্থানীয় এলাকাবাসী প্রশ্ন বন্দর থানা পুলিশ বহু মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হলেও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অনিহা কেন সংশ্লিস্ট প্রশাসনের কাছে জানতে চায় এলাকাবাসী।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আমি আপনাদের মাধ্যমে বন্দরবাসীকে একটি ম্যেসেজ দিতে চাই আইন শৃঙ্খলা অবনতি ঘটবে এমন কোন কাজ বরদাস করা হবে না। সন্ত্রাসীদের সাথে আমার কোন আপোষ নেই। যেখানে সন্ত্রাসী কর্মকান্ড হবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট