1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনের টানা বর্ষনে বন্দরে মুছাপুর বাসীর জীবন যাত্রা বির্পযস্ত অর্ধশতাধিক পরিবার পানি বন্দী-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

দিনের টানা বর্ষনে বন্দরে মুছাপুর বাসীর জীবন যাত্রা বির্পযস্ত অর্ধশতাধিক পরিবার পানি বন্দী-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিঃ বৈরিআবহাওয়া ও ৪ দিনের টানা ভারি বর্ষনের কারনে বন্দরবাসীর জীবন যাত্রায় মারাত্নক ভাবে বির্পযস্ত হয়ে পরেছে । এমন কথা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। তারা আরো জানিয়েছে, ৪ দিনের অতিরুক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে আবারও নতুন করে বঁাশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন। এ ব্যাপারে মুছাপুর এলাকার সমাজ সেবক ইব্রাহিম মিয়া জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টি কারনে মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাকসরাইল, তাজপুর ও চিড়াইপাড়া এলাকার প্রায় অর্ধ শতাধিক বাড়ি ঘর পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উল্লেখিত এলাকার পাখি, শহীদুল্লাহ, কেরামত, স্বপন ও কন্ট্রাকটার রুহুল আমিনের বাড়ি পানিতে থৈ থৈ করছে। স্থানীয় এলাকাবাসী আরো জানিয়েছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডে জলাবদ্ধতা চরম আকার ধারন করেছে। অপরিকল্পিত ভাবে ফসলি জমি ও ছোট বড় পুকুর ভরাট হওয়ার কারনে ৬নং ওয়ার্ডের উল্লেখিত এলাকা গুলোতে জলাবদ্ধা দেখা দেয়। এ ছাড়াও ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার শুভকরদী, ঘারমোড়া ও চরঘারমোড়াসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। এ ছাড়াও এবারের বর্ষায় ও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ণের অধিকাংশ এলাকার রাস্তা ঘেেটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট