1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধার পৈত্রিক জমি দখলের ব্যার্থ চেষ্টা অভিযোগ ভূমিদৎসুদের দিকে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধার পৈত্রিক জমি দখলের ব্যার্থ চেষ্টা অভিযোগ ভূমিদৎসুদের দিকে-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদের নাম ভাঙ্গিয়ে ও প্রভাব বিস্তার করে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার সম্পত্তী জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে ভূমি দৎসু সামছুল হক ওরফে সামছু ও সাবেক ছাত্রলীগ নেতা বিল্পব গংদের বিরুদ্ধে। গত শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার চিনারদী এলাকায় উল্লেখিত ভূমি দৎসুদের দখল কর্মকান্ডে কাজে বাধা দেওয়ার জের ধরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়াকে লাঞ্চিত করাসহ তার ছেলে শামীম (৪০)কে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ বাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রহস্য জনক কারনে অভিযোগের বাদী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া এর কোন প্রতিকার পায়নি। থানায় দায়েরকৃত অভিযোগটি সুষ্ঠভাবে তদন্তসহ উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও র‍্যাব-১১ জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ তার পরিবার।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার নূরপুর এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে ও বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এডঃ তাজুল ইসলামের ভূমিদৎসু ছোট ভাই সামছু ও পুরান বন্দর এলাকার মৃত রব চেয়ারম্যানের ছেলে বিল্পব নূরপুর এলাকার রহিম বন্দর র‍্যালী আবাসিক এলাকার মুসলিম উদ্দিনের ছেলে সজিব কুশিয়ারা এলাকার জনি ও নূরপুর এলাকার গোলজারসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগে বাদী বন্দর উপজেলার চিনারদী এলাকার মৃত লাল মিয়া সরদারের ছেলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে। ওই সময় উল্লেখিত ভূমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়াকে লাঞ্চিতসহ তার ছেলেকে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় অভিযোগের বাদী ছেলে শামীম গালাগালি করতে নিষেধ করিলে ওই সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম ভাবে পিটিয়ে জখম করে। ওই সময় তার বড় চাচা আব্দুল মজিদ মিয়া (৭৫) ভাতিজাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় ২নং বিবাদী বিল্পব বাদী বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে কোপানোর চেষ্টা করলে অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারিরা বীরমুক্তিযোদ্ধাসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট