1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বীর মুক্তিযোদ্ধারা শুনালেন মুক্তিযুদ্ধকালীণ বীরত্ব গাঁথা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে বীর মুক্তিযোদ্ধারা শুনালেন মুক্তিযুদ্ধকালীণ বীরত্ব গাঁথা-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরতে বীর মুক্তিযোদ্ধারা  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শুনালেন মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা। রোববার (৪ জুন) বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।  জামুকার পরিচালক শাহ আলম সরদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।  বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. মোঃ নূর“ল আমিন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ । অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম আহমেদ তোতা, বন্দর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া,  ধামগর ইউনিয়ন  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মাস্টার।  পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট