1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিকরা ভিক্ষা চায় না তারা চায় ন্যায্য অধিকার-আতিকুর রহমান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

শ্রমিকরা ভিক্ষা চায় না তারা চায় ন্যায্য অধিকার-আতিকুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিতে থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে ফতুল্লার রামারবাগ এলাকার একটি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশে সাড়ে ৭ কোটি শ্রমিক রয়েছে। শ্রমিকের কল্যাণের কথা বলা হলেও বাস্তবে তাদের সমস্যার সমাধান হয়নি। ন্যায্য মজুরি থেকে শুরু করে ৮ ঘণ্টা কর্মঘণ্টা কোথাও নিশ্চিত করা হয়নি। কোথাও কোথাও শ্রমিকদের ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।

আতিকুর রহমান আরও বলেন, শ্রমিক ছাঁটাই বন্ধ হয়নি, বরং যেকোনো সময় ছাঁটাই করা হচ্ছে। উৎসবের সময়েও অনেক কারখানায় ছুটি দেওয়া হয় না, যা মানবিকতার পরিপন্থি। সামনে জাতীয় বাজেট আসছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আগেই বাজেট প্রস্তাবনা দেবে।

তিনি আরও বলেন, শ্রমিকরা কোনো কার্ড ভিক্ষা চায় না, তারা চায় ন্যায্য অধিকার, ইনসাফ ও সামাজিক মর্যাদা। শ্রমিক আন্দোলনের নামে চাঁদাবাজি, দখলবাজি ও শোষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচলিত ধারার কোনো শ্রমিক সংগঠন নয়। আমরা শ্রমিক ও মালিকের পারস্পরিক সম্পর্ক ও শিল্প টিকিয়ে রাখার পক্ষে কাজ করছি।

সমাবেশে আরও বলা হয়, জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের শ্রমিকদের অবদান রয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে আরও সংগঠিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুশ শাকুর।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সাল, মহানগর সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না, জেলা সেক্রেটারি মো. রেদোয়ানুল আজিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট