1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি: দল থেকে বহিষ্কার বিএনপি নেতা সালাউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি: দল থেকে বহিষ্কার বিএনপি নেতা সালাউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ঢাকা বিভাগীও সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৪৮) হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট