1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১

ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
এবার পাশের দোকানের ষ্টাফকে রড দিয়ে আঘাত করে ডান হাতের কনিষ্টা আঙ্গুলের হাড় ভেঙ্গে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে ফতুল্লার আলোচিত ও কুখ্যাত বরিশাইল্লা শহিদ গংদের বিরুদ্ধে। এ বিষয়ে কাদির কম্পিউটারের মালিক আবদুল কাদির ফতুল্লা মডেল থানায় শহিদ গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আবদুল কাদির উল্লেখ করেন যে, আমি বিগত ২৫/৩০ বৎসর যাবৎ ফতুল্লা থানাধীন ফতুল্লা বাজার সাকিনস্থ থানা গেইটের দক্ষিণ পাশে আমির সুপার মার্কেটে দোকান দিয়া ব্যবসা করিয়া আসিতেছি। বিবাদী গত ৩/৪ বছর পূর্বে একই মার্কেটের আমার পাশ্ববর্তী দোকান ভাড়া নিয়া ব্যবসার নামে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে আসছে শহিদ। এই বিষয়ে বেশ কয়েকবার পত্র-পত্রিকা ও অনলাইনে ১নং বিবাদী শহিদের অপকর্ম সংক্রান্তে সংবাদ প্রকাশিত হয়।

৯ (এপ্রিল) বৃহস্পতিবার ১২টা হতে ১টায় মধ্যে ফতুল্লা থানার গেইটের দক্ষিণ পাশ দিয়া আমার দোকানে কাষ্টমার প্রবেশ করাকালে আমাকে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ করার অসৎ উদ্দেশ্যে পঞ্চবটি রুশেন হাউজিংয়ের মৃত.লেহাজ উদ্দিনের ছেলে মো.শহিদুল ইসলাম সরদার এবং তার ছেলে মো.মাসুক হাসান সজিব এর নির্দেশে ৩নং বিবাদী আব্দুল্লাহ আল আবিদ @ আবিদ হোসেন আমার দোকানের কাস্টমার তাহার দোকানে নিয়া যাওয়ার সময় আমার দোকানের স্টাফ হৃদয় বাঁধা দেয়। এই কারনে শহিদ ও সজিবের ইন্দনে ৩নং বিবাদী আবিদ আমার দোকানের স্টাফকে এলো পাতারীভাবে কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করাসহ নাকে স্বজোরে ঘুষি মারিয়া নাক ফাঁটাইয়া রক্তাক্ত জখম করে ও মুখ মন্ডলে কামড় দিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। বিবাদী মাসুক হাসান সজিবের নির্দেশে বিবাদী আবিদ আমার স্টাফ হৃদয়ের অঙ্গহানী করার উদ্দেশ্যে ডান হাত মোচ ড়াইয়া ধরে এবং একটি লোহার রড দিয়ে আঘাত করে হৃদয়ের ডানহাতের কনিষ্টা আঙ্গুলের হাড় ভেঙ্গে মারাত্মকভাবে জখম করে। হৃদয়ের ডাক-চিৎকার শুনিয়া আমিসহ আরো লোকজন আগাইয়া আসলে হৃদয়কে রক্ষা করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া চিকিৎসা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, আমার দোকানে কোন কাস্টমার আসার সময় বিবাদীরা ডাকিয়া তাহার দোকানে নিয়া যায়। এই বিষয়ে আমি একাধিক বার প্রতিবাদ করিলে, ১নং বিবাদীর হুকুমে ১ ও ৩নং বিবাদী বিভিন তারিখ ও সময়ে আমাকে ও আমার দোকানের স্টাফদেরকে মারপিট করিতে তেঁড়ে আসে। এমনকি আমার দোকানের স্টাফদেরকেও একাধিকবার মারপিট করে। ১নং বিবাদী আমাদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে তাহার দোকানে মিথ্যা চুরির ঘটনা দেখাইয়া ফতুল্লা বাজারের দারোয়ানকে ২০ হাজার টাকা ঘুষ দিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বলে। পরবর্তীতে পুনরায় বিবাদীরা আমার দোকানের কাস্টমার তাহার দোকানে জোরপূর্বক নিয়া যাওয়ার সময় আমি বাঁধা দিলে ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী মাসুক হাসান সজিব লোহার রড নিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে তেঁড়ে আসে (যাহার ভিডিও ফুটেজ আমার নিকট সংরক্ষিত আছে)। তখন স্থানীয় লোকজন আমাকে ১ ও ২নং বিবাদীদ্বয়ের কবল হইতে রক্ষা করা হয়।

এখানে আরও উল্লেখ্য যে, বিবাদীরা পুর্বের ঘটনার পর হইতে অদ্যাবধি পর্যন্ত আমাকেসহ আমার দোকানের স্টাফদেরকে বিভিন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করতঃ খুন-জখমের হুমকি ও ভাংচুরের হুমকি ও আমার ব্যবসা বন্ধ করিয়া দেওয়ার হুমকি দিয়া আসিতেছে। বিবাদীরা বর্তমানে মারমুখী আচরণসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়া মাঝেমধ্যে মহড়া দেয়। বিবাদীদের এইরূপ কার্যকলাপের দরুন আমিসহ আমার দোকানের স্টাফগণ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগতেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট