1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রতিবন্ধী ব্যক্তি বর্গের আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় না.গঞ্জ সদর উপজেলার ৮জন প্রতিবন্ধী ব্যাক্তিকে বিভিন্ন ব্যবসা উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

বুধবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন’র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিগণের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী মো. মোজাম্মেল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ সদস্য হান্নানুর রহমান রঞ্জু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শাকিলা ইসলাম।সেচ্ছাসেবী ও সমাজকর্মী হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃশাহীন মাষ্টার। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কাযকরী নির্বাহী সদস্য
তাহমিনা বেবী, মো:রাহাত, মো: জামাল হোসেন, মো:সাদ্দাম, ফিরোজে, আসমা।

সুবিধাভোগী প্রতিবন্ধী ব্যক্তি নারী ও পুরুষদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, মোঃ রাফেল,মির হোসেন, শাহরিয়া, মোঃদেলোয়র হোসেন, আরাফাত হোসেন, বিলকিস আক্তার, মিনারা বেগম, শান্তা আক্তার ও আমেনা।

উল্লেখ্য, ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৪জনকে চায়ের দোকান , ১জনকে চটপটি ও ফুসকার দোকান, ১জনকে ডিমের ব্যবসা, ১ জনকে বাদাম বুট বিক্রয় জন্য স উপকরণ ও ১জনকে ২টি ছাগল প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট