1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট