1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকার আইলপাড়া মহল্লার দুই কিশোর ফাহিম ও জুবায়ের কে ঘিরে দীর্ঘদিনের অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় বেপরোয়া আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। ফাহিম স্থানীয় রাশেদের ভাগিনা এবং জুবায়ের নজরুলের ভাগিনা বলে জানা গেছে।
গত ৫ এপ্রিল রাতে চিত্তরঞ্জন এলাকার একটি নির্জন স্থানে ফাহিম ও জুবায়েরকে দুই তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।
এর আগে চাষাড়া বালুর মাঠ এলাকায় এক তরুণীকে উত্যক্ত করার ঘটনাতেও তাদের নাম উঠে আসে। ওই ঘটনায় ভুক্তভোগী তরুণী প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিরোধ করেন বলে জানা যায়। তবে ওই ঘটনার পরও তাদের আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তারা প্রায়ই মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পাশাপাশি সন্দেহজনক মোটরসাইকেল ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় কিশোর গ্যাং সংস্কৃতি বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট