1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিম্নমানের স্বাস্থ্যসেবা, রোগীর জীবনে ঝুঁকি : হাসপাতাল-ল্যাবে জরিমানা ৫ লাখ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি: যুবলীগ নেতার স্থায়ী জামিনে আপত্তি ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার ‎ফতুল্লায় গুম হওয়া শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার বিতর্কিতদের মঞ্চে নতুন সমীকরণ অমল পোদ্দার ! বন্দরে নারীসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানের অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

‎পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

‎তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট