1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাদশার মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে কোষ্টগার্ডের অভিযান: ৮৮ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ রূপগঞ্জ থানার নতুন ওসি এএইচএম সালাউদ্দিন নারায়ণগঞ্জের তিন থানার ওসি ক্লোজড! বিয়ের ফাঁদে স্কুলছাত্রী, অন্তঃসত্ত্বা অবস্থায় নির্মম নির্যাতন—সোনারগাঁওয়ে ভয়াবহ প্রতারণার অভিযোগ বাদশার মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন নারায়ণগঞ্জে ‘গুম থেকে লাশ’— ক্রসফায়ার অতীতের ছায়ায় নতুন আতঙ্ক! আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন সাংবাদিক পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

বাদশার মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বাদশার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, আলহাজ্ব আবুল কাশেম বাদশা একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও অরাজনৈতিক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসাটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাকে রাজনৈতিক মামলায় জড়ানো অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দ্রুত তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা শাহ মোয়াজ্জাম, মাওলানা গোলাম পাঞ্জেতন, মাওলানা আল মেরাজ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সোয়াইব রেজা, মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট