1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিক প্রশাসকের কাছে ১৪ দফা দাবি এনসিপির - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন সাংবাদিক পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু নাসিক প্রশাসকের কাছে ১৪ দফা দাবি এনসিপির ফতুল্লায় জুটের গোডাউনে অগ্নিকান্ড, লাখ টাকার ক্ষতি ফতুল্লায় থানার গেইটেই “দালাল শহিদের” ভয়ঙ্কর প্রতারণা র‍্যাব-১১’র অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি

নাসিক প্রশাসকের কাছে ১৪ দফা দাবি এনসিপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান দুটি সমস্যা যানজট ও হকার। প্রতিদিন এ দুই সমস্যায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এর সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব সমস্যা সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্মারকলিপিতে উত্থাপিত দাবিসহ নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে আশ্বাস দেন। সিটি কর্পোরেশন দলীয় প্রভাবমুক্তভাবে পরিচালনার বিষয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মীদের অপ্রয়োজনীয়ভাবে নগর ভবনে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। “আমি চেষ্টা করছি প্রভাবমুক্ত থেকে কাজ করতে। আমার কাছে সবাই সমান। কোনো দল দেখি না, কাউকে অবৈধ সুবিধাও দেওয়া হবে না,” বলেন তিনি। একই সঙ্গে শহরকে বাসযোগ্য করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

নাগরিক সেবা প্রাপ্তিতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রশাসক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি—এমনটি জানান এনসিপি নেতা শওকত আলী।

শওকত আলী বলেন, নাগরিক সংকট নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। স্মারকলিপিতে জলাবদ্ধতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, যানজট ও হকার সমস্যাসহ ১৪টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন জোরদার, জমে থাকা পানি অপসারণ ও সচেতনতা বৃদ্ধি; আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ; সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন; টেকসই ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন; টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা; সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও রাতের নিরাপত্তা টহল জোরদার; নাগরিক সেবা সহজীকরণে অনলাইন ওয়ান-স্টপ সেবা চালু; ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান; অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; কাঁচাবাজার পুনর্বিন্যাস ও দোকান বরাদ্দে নিয়মনীতি অনুসরণ; কর ব্যবস্থায় স্বচ্ছতা; অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা; উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং প্রতিটি ওয়ার্ডে সেবা সমন্বয় কমিটি গঠন।

তিনি আরও বলেন, “দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে নাগরিক অধিকার আদায়ে গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচি গ্রহণ করা হবে।”

এ সময় দ্রুত সিটি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি, যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক ও ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট