1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সড়ক দখলমুক্ত করা, যানজট নিরসন এবং ৩২টি খাল পুনঃখনন করে দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার কদম রসুল পৌরসভা কার্যালয়ে প্রথম অফিস কার্যদিবস শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, শিল্পসমৃদ্ধ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ আজ নানা সমস্যায় জর্জরিত। দায়িত্ব গ্রহণের পর শহরকে অপরিচ্ছন্ন, বিশৃঙ্খল ও পরিকল্পনাহীন অবস্থায় পেয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে প্রথমেই সড়ক দখলমুক্ত করা এবং যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় থাকা ৩২টি খাল বর্তমানে তাদের স্বাভাবিক অবস্থা হারিয়েছে। এসব খাল পুনঃখনন, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং দখলমুক্ত করতে কার্যক্রম হাতে নেওয়া হবে।

পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, পুরনো ও নষ্ট পাইপলাইনের কারণে নগরবাসী সুপেয় পানির সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে পুরনো পাইপলাইন পরিবর্তন, নতুন পাম্প স্থাপন এবং ভবিষ্যতে মেঘনা নদী থেকে পানি এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হবে এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

সমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, শাহেনশাহ আহমেদ, সুলতান আহমদেসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট