1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক শ্রমিক আত্মদান করলেও এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক ছাঁটাই, বকেয়া পরিশোধে গড়িমসি, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা এবং শ্রম আইন লঙ্ঘনের প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গার্মেন্টস খাতে এখনও ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়নি। মজুরি বৃদ্ধির প্রসঙ্গ এলে মালিকপক্ষ নানা অজুহাত দেখায় এবং একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর ঘোষণা দেয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে এবং শিল্পখাতে অস্থিরতা তৈরি হচ্ছে। পাশাপাশি জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য পৃথক বরাদ্দ না থাকায় বৈষম্য সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পাকিস্তান আমলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জের আদমজি জুট মিলে শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। কিন্তু বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে এসব সুবিধা দেওয়া হচ্ছে না।

সংগঠনের পক্ষ থেকে জাতীয় বাজেটে শ্রমিক খাতে বরাদ্দ, স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহে রেশন কার্ড, আন্তর্জাতিক মানের শ্রমিক হাসপাতাল নির্মাণ, বেআইনি ছাঁটাই বন্ধ, ডে-কেয়ার সেন্টার স্থাপন, শ্রমিকদের জন্য মিলনায়তন নির্মাণ, শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, আবাসন ব্যবস্থা, সার্বজনীন কল্যাণ তহবিল গঠন এবং জাতীয় সংসদে ‘শ্রমিক ককাস’ গঠনের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রয়েছে পদযাত্রা, শ্রমিক সমাবেশ, মতবিনিময় সভা, কর্মশালা এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপতি মাহামুদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট